
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ফোন নাম্বার ছাড়াই এক্স অ্যাকাউন্টের ক্রেডেনশিয়ালের মাধ্যমে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড মেসেজিং, ভয়েস বা ভিডিও কল এবং ফাইল শেয়ার করার সুবিধা পাবেন অ্যাপ ব্যবহারকারীরা। এ ছাড়া ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, মেসেজ এডিটিং এবং স্ক্রিনশট ব্লক করার মতো একাধিক দরকারি ফিচারও রয়েছে।
বিজ্ঞাপনবিহীন নিরচ্ছিন্ন ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।
গেল শুক্রবার আনুষ্ঠানিকভাবে চালু হওয়া অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নিজেদের এক্স যোগাযোগকারীদের সঙ্গে চ্যাট করতে পারবেন।
এর আগে সীমিত পরিসরে কিছু ব্যবহারকারীর মধ্যে পরীক্ষামূলকভাবে এক্সচ্যাট চালু করা হয়েছিল। তাদের মতামতের ভিত্তিতেই অ্যাপটি আরো উন্নত করে এবার সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।
এক্সচ্যাটের সূচনা এক্সের বৃহত্তর কৌশলে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এর আগে মাস্ক এক্স-কে সামগ্রিক সব টুলস পাওয়া যাবে এমন অ্যাপ হিসেবে কল্পনা করেছিলেন। যেখানে মেসেজিং, পেমেন্ট, শপিং, ক্রিয়েটর টুলস এবং এআইয়ের সমন্বয় থাকবে।
এর পরিবর্তে, কম্পানিটি এখন পরিষেবাগুলোকে বিশেষায়িত অ্যাপে বিভক্ত করছে।
যেখানে এক্সচ্যাট মেসেজিং হাব হিসেবে কাজ করবে। পেমেন্ট-ব্যবস্থা আলাদাভাবে পরীক্ষা করা হচ্ছে; কিন্তু এখনো জনসাধারণের জন্য চালু করা হয়নি।
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :