
ট্যাটুটির অর্থ ও এর পেছনের গল্প জানতে আগ্রহী ছিলেন দর্শক-সমর্থকেরা। দ্বিতীয় দিনের খেলা শেষে সেই রহস্যের জট খুলেছেন জুরেল নিজেই। জানিয়েছেন, এই ট্যাটুর মাধ্যমে তিনি স্মরণ করেছেন নিজের বাবা ও দাদাকে এবং তুলে ধরেছেন নিজের শেকড়ের গল্প।
সংবাদ সম্মেলনে জুরেল বলেন, তার দাদা ছিলেন একজন কৃষক এবং বাবা ছিলেন সৈনিক। তাই জয় জওয়ান, জয় কিষাণ কথাটি তার কাছে শুধু একটি স্লোগান নয়, বরং নিজের পরিবারের ইতিহাস ও শেকড়ের প্রতীক।
জুরেল বলেন, এটাই আমার গল্প। আমার দাদা ছিলেন কৃষক এবং আমার বাবা ছিলেন সৈনিক। এটাই আমার শেকড়, যেখান থেকে আমি এসেছি। আমি সেগুলো কখনো ভুলে যেতে চাই না। তাই উদযাপনটা ছিল আমার বাবা ও দাদার জন্য।
ম্যাচের পর নিজের ব্যাটিং নিয়েও কথা বলেন ভারতের এই তরুণ ক্রিকেটার। শ্রীলঙ্কায় ভারত ‘এ’ দলের হয়ে দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা কলম্বো টেস্টে কাজে লেগেছে বলে জানান তিনি।
জুরেল বলেন, আমি ভারত এ দলের সঙ্গে এখানে সফর করেছিলাম। একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছিলাম। তাই কন্ডিশন সম্পর্কে আমার ধারণা ছিল। ব্যাটিংয়ের সময় আমি শুধু জুটি গড়ার চেষ্টা করছিলাম। কোচ ও অধিনায়ক সবসময় পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলেন। পরিস্থিতি যেমন দাবি করে, সেভাবেই ইতিবাচক ক্রিকেট খেলতে হয়।
এই ইনিংসে নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন জুরেল। ১১৫ রানে অপরাজিত থেকে তিনি দলের বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ভারত প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫০৩ রান তুলে ইনিংস ঘোষণা করে।
এরপর দিনের শেষ ভাগে বল হাতেও দারুণ শুরু করে ভারত। মাত্র তিন ওভারের মধ্যেই শ্রীলঙ্কার দুই উইকেট তুলে নিয়ে দ্বিতীয় দিন শেষে ম্যাচে শক্ত অবস্থানে রয়েছে সফরকারীরা।
ব্যাট হাতে সেঞ্চুরি আর উদযাপনে শেকড়ের প্রতি শ্রদ্ধা কলম্বো টেস্টে তাই ধ্রুব জুরেলের দিনটি ছিল বিশেষ স্মরণীয়।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :