ব্রাজিল দলে ফেরার খুব কাছে নেইমার, মানতে হবে ১ শর্ত


প্রতিনিধি প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
ব্রাজিল দলে ফেরার খুব কাছে নেইমার, মানতে হবে ১ শর্ত

লাখোকণ্ঠ ডেস্ক: ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র জাতীয় দলে ফেরার পথে। কোচ কার্লো আনচেলত্তির প্রাথমিক তালিকায় তার নাম রয়েছে। চূড়ান্ত দলে সুযোগ পেলে ফ্রান্সের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামবেন তিনি। চোটের কারণে দীর্ঘদিন ব্রাজিলের জার্সি পরতে পারেননি নেইমার। তবে সান্তোসে ফিরে এসে নিজের ক্লাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে আনচেলত্তির নজর কেড়েছেন সাবেক পিএসজি ও বার্সেলোনা তারকা।

গ্লোবো নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, আনচেলত্তি নেইমারের পারফরম্যান্স বিশেষভাবে ও কাছ থেকে দেখছেন। এমনকি তিনি বুধবার সকালে সান্তোস ও মিরাসোলের মধ্যকার ম্যাচে সরাসরি উপস্থিত থেকে নেইমারের শারীরিক অবস্থা যাচাই করবেন।  ১২৮টি আন্তর্জাতিক ম্যাচে ৭৯ গোল করা ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার এই ম্যাচের পারফরম করতে হবে ভালোভাবে। এই শর্ত পূরণ করতে পারেন কি না, সে বিষয়ই নির্ধারণ করে দেবে তার জাতীয় দলে ফেরা না ফেরা।

এই গ্রীষ্মে বিশ্বকাপ সামনে রেখে ফ্রান্সের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচটি ব্রাজিলের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। ম্যাচটি ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী সোমবার চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে। তখনই জানা যাবে নেইমার সেই দলে থাকছেন কি না।

নিউজিল্যান্ডকে নিয়ে ছেলেখেলার পর আবারও চ্যাম্পিয়ন ভারত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০