বিসিবি নির্বাচনে মিনহাজুল আবেদীন নান্নুসহ ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৬ মে, ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
বিসিবি নির্বাচনে মিনহাজুল আবেদীন নান্নুসহ ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে বাংলাদেশ জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুসহ ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সব ঠিক থাকলে আগামী ৭ জুন হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। কিন্তু এরই মধ্যে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন হয়ে পড়েছে। ব্যালট বাক্সে ভোট পড়ার আগেই যে চূড়ান্ত হয়ে গেছে বেশ কয়েকটি পদের ভাগ্য! আজ সোমবার (২৫ মে) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর বিসিবির নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ কে ছে। কমিশন সূত্রে জানা গেছে, ক্যাটাগরি-১ (বিভাগ ও জেলা) থেকে এখন মাত্র দুটি বিভাগে ভোট গ্রহণ হবে।

আর মূল নির্বাচনী লড়াই ও উত্তেজনা জমে উঠতে পারে ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটেগরিতে, যেখানে ১২টি পরিচালক পদের বিপরীতে লড়বেন ১৬ জন হেভিওয়েট প্রার্থী। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান ও সাবেক অধিনায়ক তামিম ইকবালও এই ক্লাব ক্যাটাগরি থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে ক্যাটাগরি-১-এর চট্টগ্রাম বিভাগ থেকে সরে দাঁড়ান ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল ইসলাম অপু। তিনি সরে দাঁড়ানোয় চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু এবং লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার মঈন উদ্দিন চৌধুরী।

এ ছাড়া এই ক্যাটাগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য পরিচালকরা হলেন ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ, সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমীন।

অন্যদিকে ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক অধিনায়ক ও সংস্থা) থেকে একমাত্র প্রার্থী হিসেবে একক মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও অভিজ্ঞ সংগঠক সিরাজউদ্দিন মো. আলমগীর।

২০০৫ সালে প্রথমবার বিসিবির পরিচালক হওয়া আলমগীর নাজমুল হাসান পাপনের প্রথম মেয়াদের পরিচালনা পর্ষদেও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন শুধু খুলনা ও বরিশাল বিভাগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগের দুটি পরিচালক পদের জন্য লড়বেন তিনজন—শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আব্দুছ সালাম।

অন্যদিকে বরিশাল বিভাগের একমাত্র পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন মিজানুর রহমান এবং মুনতাসির আলম চৌধুরী। ক্যাটাগরি-২ তথা ঐতিহ্যবাহী ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ক্লাব কাউন্সিলরদের এই গ্রুপে ১২টি পদের বিপরীতে মাঠে আছেন ১৬ জন প্রার্থী।

এই ক্যাটাগরির চূড়ান্ত প্রার্থীরা হলেন ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, আসিফ রব্বানী, ফৈয়াজুর রহমান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, তামিম ইকবাল, আমজাদ হোসেন, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম নাভিন, সাঈদ ইব্রাহিম আহমেদ, সৈয়দ বোরহানুল হোসেন, সাকিব আহমেদ সালাম এবং মেজর (অব.) ইমরোজ আহমেদ।

বিসিবি নির্বাচন নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করু এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১