নোয়াখালীর সাম্প্রদায়িক দাঙ্গা: মহাত্না গান্ধীর সফর ও তাঁর বিচিত্র জীবনাচর” গ্রন্থ


প্রতিনিধি প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫২ অপরাহ্ণ
নোয়াখালীর সাম্প্রদায়িক দাঙ্গা: মহাত্না গান্ধীর সফর ও তাঁর বিচিত্র জীবনাচর” গ্রন্থ

লাখোকণ্ঠ প্রতিবেদক: ১৯৪৬ সালের আগস্টে বৃহত্তর নোয়াখালী বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা থেকে সংঘটিত হিন্দু – মুসলিম দাংগা ও মহাত্মা গান্ধী আগমনকে নিয়ে বিশিষ্ট লেখক, সাংবাদিক ও গবেষক মির্জা তারেকুল কাদেরের রচিত “নোয়াখালীর সাম্প্রদায়িক দাংগা: মহাত্না গান্ধীর সফর ও তাঁর বিচিত্র জীবনাচর” গ্রন্থটি প্রকাশিত হয়েছে৷

মির্জা তারেকুল কাদের দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে আসছেন দীর্ঘ বহুবছর ৷ এ লড়াইয়ের মাঝে তাঁর অবর্ণনীয় কষ্ট ও শ্রমের ফসল এই বইটি৷
বইটিতে ১৯৪৬ সালের আগস্টে নোয়াখালীতে সংঘটিত হিন্দু – মুসলিম দাংগার উৎপত্তি, দাংগা বিধ্বস্ত এলাকা (বিশেষভাবে রামগঞ্জে)।কিছুদিন পর সুদুর দিল্লি থেকে মহাত্মা গান্ধী ছুটে নোয়াখালীর উদ্দেশ্য ছুটে আসা,দুই সম্প্রদায়ের মধ্যে শান্তি প্রতিষ্ঠা। মহাত্না গান্ধীজির দীর্ঘ ৪ মাসের এই সফরকালে তাঁর বিখ্যাত পল্লী-পরিক্রমা; যা ছিল অনন্য বৈশিষ্টে সমুজ্জ্বল। কিন্তু এই সফরকালেই তাঁর কিছু কর্মকাণ্ড আজো প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত। সফরকালে গান্ধীজী কর্তৃক ইসলাম ধর্মের অপব্যাখ্যা, মুসলমানদের তীব্র আপত্তি ও বাদানুবাদ, শত অনুরোধ সত্বেও মুসলিম নিধন স্থল বিহারে না যাওয়া, তাঁর সাম্প্রদায়িক মন মানষিকতা,হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানের ব্যাপক প্রচার, নারী প্রীতি, নারীসংগ ও যৌন চিন্তা, বিচিত্র জীবনাচার,রাজনৈতিক আদর্শ ও নীতির বিসর্জন, দ্বৈত নীতি প্রভৃতি বিষয়ে আলোকপাত করা হয়েছে তথ্য প্রমাণ ও বহুসংখ্যক ছবিসহ। বইটিতে আরো আছে নোয়াখালী, কলকাতা ও বিহার দাংগার সংক্ষিপ্ত ইতিহাস ও গান্ধীজীর জীবনী।

৮০ গ্রাম অফসেট কাগজে ৪ কালারের জ্যাকেটসহ ২১৬ পৃষ্ঠার হার্ডবাইন্ডিং-এর ব্যতিক্রম ধর্মী ও আকর্ষণীয় এই বইটির মুল্য ৪৮০ টাকা। একক ক্রেতারা পাবেন ২৫% কমিশন (পুস্তক ব্যবসায়ীদের জন্য আছে আকর্ষণীয় অফার )। যোগাযোগ করতে পারেন: 01715 822778

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০