সরকারি উন্নয়ন বরাদ্দের এক টাকাও অনিয়ম করতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ ১৪২
সরকারি উন্নয়ন বরাদ্দের এক টাকাও অনিয়ম করতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সরকারি উন্নয়ন বরাদ্দ জনগণের আমানত। এই অর্থের এক টাকাও অনিয়ম বা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করতে দেওয়া হবে না। উন্নয়নের প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনের দুর্যোগে ক্ষতিগ্রস্তদের চাল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত ছিল এবং বিভিন্ন খাত অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে সুস্থ ধারার সংস্কৃতি ও বিনোদনের বিকাশ ঘটানো হবে। গ্রামীণ ঐতিহ্যবাহী সার্কাস, জারি-সারি গান, শালীন যাত্রাপালা ও গ্রাম্য নাটকের মতো লোকজ সংস্কৃতির চর্চা আবারও সম্প্রসারণে সরকার উদ্যোগ গ্রহণ করছে।

মীর শাহে আলম আরো বলেন, সরকারের প্রতিটি মানবিক কর্মসূচি প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১