
শুক্রবার (২২ মে) দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই ফেসবুক পোস্টে তার ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
পোস্টে তিনি দাবি করেন, ‘ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়।’
তিনি আরও লিখেন, ‘হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি। মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।’
মারামারি বা ডিম নিক্ষেপের সঙ্গে ছাত্রদলেরে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। তিনি জানান, স্থানীয় বিক্ষুব্ধ জনতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করেছে।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী থানায় এসেছেন। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি।’
ঝিনাইদহ নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
নাসীরুদ্দীন পাটওয়ারী নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :