হাসনাত আবদুল্লাহর বক্তব্যে ইসলামি বক্তা মাদানীর ক্ষোভ, দিলেন কড়া বার্তা


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২৬, ১২:০৩ অপরাহ্ণ ১০৬
হাসনাত আবদুল্লাহর বক্তব্যে ইসলামি বক্তা মাদানীর ক্ষোভ, দিলেন কড়া বার্তা

হাসনাত আবদুল্লাহর বক্তব্যে ইসলামি বক্তা মাদানীর ক্ষোভ, দিলেন কড়া বার্তা। জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় গান বন্ধের ঘটনা নিয়ে দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করেছেন গাজীপুর ইমাম পরিষদের সভাপতি ও বিশিষ্ট ইসলামি বক্তা মাওলানা আবদুর রহিম আল মাদানী। এনসিপির মুখ্য নেতা ও সংসদ সদস্য (এমপি) হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘আহত শিক্ষার্থীদের পক্ষে না দাঁড়িয়ে সংসদে গান বন্ধের প্রশ্ন তোলা তাওহিদী জনতার হৃদয়ে আঘাত হেনেছে। এ বিষয়ে জাতির কাছে দুঃখ প্রকাশ করা উচিত।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক খোলা বার্তায় তিনি এ প্রতিবাদ জানান।

আবদুর রহিম আল মাদানী উল্লেখ করেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হাসনাত আবদুল্লাহর সাহসিকতা দেশবাসীকে অনুপ্রাণিত করেছিল এবং এতে আলেম-উলামা ও তাওহিদী জনতার পূর্ণ সমর্থন ছিল। কিন্তু সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার পর তার নেওয়া রাজনৈতিক অবস্থান অত্যন্ত বেদনাদায়ক।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী দারুল আরকাম মাদ্রাসার সামনে উচ্চ শব্দে ডিজে গান বাজানোর ফলে শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষা ব্যাহত হচ্ছিল। শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে তাদের ওপর হামলা চালানো হয় এবং অনেকে রক্তাক্ত হয়। পরবর্তী সময়ে প্রশাসন গান বন্ধ করলেও, এমপি হাসনাত আবদুল্লাহ সংসদে ‘কেন গান বন্ধ করা হলো’—এ নিয়ে প্রশ্ন তুলেছেন, যা অনাকাঙ্ক্ষিত।

মাওলানা মাদানী তার বক্তব্যে হাসনাত আবদুল্লাহর রাজনৈতিক আদর্শ স্পষ্ট করার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনি যদি সেকুলার নীতিকে আদর্শ হিসেবে গ্রহণ করতে চান, তবে তা জাতির সামনে স্পষ্ট করুন। এতে আলেম-উলামা ও তাওহিদী জনতা আপনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে। আর যদি ধর্মপ্রাণ মানুষকে পাশে চান, তবে শরিয়াবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিন এবং আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ান।’ নতুনভাষা শেখার রিসোর্স ব্যবহার করা

উল্লেখ্য, আবদুর রহিম আল মাদানী কারওয়ান বাজারের ঐতিহ্যহাসিক আম্বরশাহ শাহী জামে মসজিদ এবং গাজীপুরের বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১