নওগাঁয় অবৈধ ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ ১৯
নওগাঁয় অবৈধ ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা

নওগাঁর মান্দায় নির্মাণাধীন একটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ইটভাটার নির্মাণকাজ বন্ধ রাখতে কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে উপজেলার মৈনম (কানার মোড়) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, যথাযথ কাগজপত্র ও অনুমোদন ছাড়া পুরোনো ইটভাটা ভেঙে নতুন করে ইটভাটা নির্মাণের কাজ চালিয়ে যাওয়ার অভিযোগে মেসার্স এআরএ ব্রিকসের বিরুদ্ধে মামলা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন না পাওয়া পর্যন্ত ইটভাটার নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন। নিরাপত্তার দায়িত্বে ছিল নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি দল।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন বলেন, পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০