মানবিকতার শ্রেষ্ঠ উদাহরণ সার্জেন্ট রাসেল 


প্রতিনিধি প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২৪, ৫:০৮ অপরাহ্ণ
মানবিকতার শ্রেষ্ঠ উদাহরণ সার্জেন্ট রাসেল 

ইসমাইল হোসেন, নিজস্ব প্রতিবেদক:ট্রাফিক পুলিশ বাংলাদেশের মানুষের রাস্তা ঘাটের নিরাপত্তার জন্য নিজেদেরে সেরাটা দিয়ে থাকেন সবসময়। রোদ , বৃষ্টি , ইফতার ইত্যাদি উপেক্ষা করে রাস্তায় ঠায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে হয় ট্রাফিক পুলিশ সদস্যদের। এত কষ্টের মধ্যেও অনেক সময় তারা মানবিকতার হাত বাড়িয়ে এগিয়ে আসেন অসহায় বিপদগ্রস্ত মানুষের সেবায়।

এমনই এক অবাক করার মত ঘটনা ঘটেছে গতকাল মঙ্গলবার রাজধানীর শ্যামলী সিনেমা হল এলাকায়।

পুলিশ জনগণের বন্ধু এই বাক্য টি আবার ও প্রমাণ করলেন পুলিশ সার্জেন্ট রাসেল জানা গেছে, মধ্য বয়সী একজন ব্যক্তি হঠাৎ স্টোক করে রাস্তায় পরে যান সেই সময় রাস্তায় প্রচন্ড গাড়ির চাপ ইফতারের ঠিক আগ মুহুর্ত এমতবস্থায় ও সাথে সাথে সার্জেন্ট রাসেল বিষয় টি খেয়াল করেন পরক্ষণেই এক পথচারীর সাহায্যে সেই ব্যক্তি কে নিয়ে রাস্তার পাশে নিয়ে যান এবং তাকে সুস্থ করার সর্বাত্মক চেষ্টা করেন তারপর নিজ ব্যবস্থাপনায় সেই ব্যক্তি কে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন গত ১৯ মার্চ বিকেলে শ্যামলী সিনেমা হলের সামনে এমনই চিত্র দেখে নজর কেড়েছে অনেকেরই । এমন মানবিক কাজ করে কুড়িয়েছেন বেশ প্রশংসাও।

ওইসময় এক পথচারী জানিয়েছেন , হঠাৎ করে আমার সামনের এই ব্যক্তি টি রাস্তায় পরে যায় ,সেই সময় ছিল ইফতারের টাইম সবাই যার যার গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে কাওকে দেখার সময় তখন ছিল না আমি তো ভয় পেয়ে চলেই যাচ্ছিলাম সার্জেন্ট রাসেল বিষয় টি খেয়াল করেন এবং তাকে ধরে তোলার জন্য সাহায্য চান ,সার্জেন্ট রাসেল এর সহায়তায় তাকে ধরে তুলে রাস্তার পাশে নিয়ে যাই এবং তাকে সুস্থ করার চেষ্টা করি।

সার্জেন্ট রাসেল এর সাথে কথা বলে জানা যায় যে

সময় টা ঠিক ইফতারের আগ মুহুর্ত সেই সময় প্রচন্ড গাড়ির চাপ রাস্তায় সিগন্যাল মানাতে হিমশিম খাচ্ছি ইফতারের সময় বাকি অল্প কিছুক্ষণের সেই সময়ে নিজের দায়িত্ব ও সারাদিন রোজা পালন সব মিলিয়ে খুবই ক্লান্ত ছিলাম হঠাৎ খেয়াল করলাম একজন ব্যক্তি রাস্তা পার হতে গিয়ে পরে গেলেন সব গাড়ি তার পাশ দিয়ে চলে যাচ্ছে কেউ যেন দেখছেই না তাকে বিষয় টি দেখে খুবও হতাশ হলাম সাথে সাথে তার দিকে ছুটে গেলাম ঠিক সেই সময়েই আযান পরলো তাকে একজনের সহায়তায় রাস্তার পাশে নিয়ে গেলাম এবং পানি খাওয়ালাম এবং আমি নিজেও পানি খেয়ে ইফতার করলাম পরবর্তীতে পুলিশের গাড়িতে করে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলাম।

এসময় পথচারী এবং বেশ কয়েকজন তা তাকিয়ে দেখে খুব বাহবা দেন। কেউ কেউ বলতে থাকেন জনগনের পুলিশ এমনই হওয়া উচিৎ। সাধারণ মানুষগুলোর জন্য পুলিশ এর এমন মানবিক কাজ ই বলে দেয় পুলিশ জনগণের বন্ধু। ওইসময় মানবিক পুলিশ সার্জেন্ট (ট্রাফিক) রাসেলও কয়েকজন ধন্যবাদ জানান।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০