
মোরাদ হাসান (জৈন্তাপুর)সিলেট প্রতিনিধি:সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তা ছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ,খুন,ধর্ষণ, পরোয়ানা ভূক্ত সাজা প্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৬/০৫/২০২৪খ্রি:,রাত ২১.৩০ ঘটিকায় জৈন্তাপুর থানাধীন ১নং নিজপাট ইউনিয়নের অন্তর্গত পূর্ব গৌরীসংকর সাকিনস্থ সাইট্রাস গবেষনা জৈন্তাপুর এর ০৭ নং কোপায় এসআই/মোঃ মহিবুর রহমান সঙ্গীয় অফিসার এ এসআই/দীপক চন্দ্র সূত্রধ্বর, এ এসআই/ দ্বীন ইসলাম ও ফোর্স এর সহযোগিতায় অভিযান পরিচালনা করে সর্বমোট ২১ বোতল বিদেশী মদ উদ্ধার করেন।লাদেন (২০),পিতা- মৃত বিল্লাল, সাং- মোকামটিলা,থানা- জৈন্তাপুর,জেলা- সিলেট।নামক এই ব্যক্তিকে হাতে নাতে ধৃত করে থানায় নিয়ে আসেন।পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :