লাখোকণ্ঠ ডেক্স: বুধবার (৫ জুন) প্রেসিডেন্ট ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
এনডিটিভির খবরে বলা হয়, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর টানা তিন মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হতে শনিবার (৮ জুন) শপথ নেবেন মোদি।
অন্যদিকে, এই লোকসভা নির্বাচন জাতীয় রাজনীতিতে কার্যত পুনরুত্থান হল কংগ্রেসের। তারা পেয়েছে ৯৯টি আসন। ‘ইন্ডিয়া’ ঝুলিতে ২৩৩ আসন। বিরোধী দলনেতার পদের জন্য লোকসভায় ৫৫টি আসনে জেতা প্রয়োজন। কিন্তু ২০১৪ সালের নির্বাচনে ৪৪ এবং ২০১৯ সালে ৫২ আসনে জয়ী কংগ্রেস সংসদীয় বিধি অনুযায়ী সেই মর্যাদা পায়নি। এবার সেই মর্যাদা পেতে চলেছে মল্লিকার্জুন খড়েগ, রাহুল গান্ধীর দল।
অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি (এসপি) ৩৭টি, তৃণমূল কংগ্রেস ২৯টি, ডিএমকে ২২টি, তেলেগু দেশম পার্টি (টিডিপি) ১৬টি, জনতা দল (জেডি-ইউ) ১২টি, শিবসেনা (উদ্ভব) নয়টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপিএসপি) আটটি ও শিবসেনা (এসএইচএস) সাতটি আসনে জয় পেয়েছে। সুতরাং ভারতের এবারের লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল বলেই দিচ্ছে মোদির শরিক ছাড়া উপায় নেই।


আপনার মতামত লিখুন :