সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল
প্রতিনিধি
প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
৫
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে সাবদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যের পরিবেশে এক ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্কুল প্রাঙ্গনে ইফতারের আয়োজন করা হয়। এতে বর্তমান ও সাবেক শিক্ষক, অভিভাবক, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল—বিদ্যালয়ের সাবেক শিক্ষকদের সম্মাননা প্রদান। এ সময় তাঁদের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকদের অবদান কখনো ভোলার নয়। তাঁদের সম্মান জানানো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য গৌরবের বিষয়। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে উদ্বুদ্ধ করবে। ব্যতিক্রমী এই আয়োজনের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষকবৃন্দ ও অতিথিরা। তারা ভবিষ্যতেও এমন মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :