বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: মুন্সীগঞ্জে আর্জেন্টিনার রাষ্ট্রদূত


শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ প্রকাশের সময় : ২৬ জুন, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ ২২১
বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: মুন্সীগঞ্জে আর্জেন্টিনার রাষ্ট্রদূত

বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

শুক্রবার (২৬ জুন) বিকেলে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটসংলগ্ন পদ্মাপাড়ে স্থানীয়দের সঙ্গে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন তিনি। ম্যাচ শেষে পদ্মা নদী ও পদ্মা সেতুর মনোরম পরিবেশ ঘুরে দেখেন রাষ্ট্রদূত।

এ সময় মার্সেলো কার্লোস সেসা বলেন, ‘এখানে সবার সঙ্গে সময় কাটাতে পেরে সত্যিই আনন্দিত। আমি আশা করি, বাংলাদেশ ফুটবল খেলা চালিয়ে যাবে এবং একদিন বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক এবং স্থানীয় ফুটবলপ্রেমীরা।

প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে শিমুলিয়া ঘাট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে খেলায় অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

মুন্সীগঞ্জ নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১