হামজাকে নিয়ে বড় সুখবর


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ
হামজাকে নিয়ে বড় সুখবর

তারকা ফুটবলার হামজাকে নিয়ে সুখবর দিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। ২০২৫ সালে দেশের ফুটবল অঙ্গন ছিল হামজাময়। কিন্তু সাম্প্রতিক সময়ে তার চোট দুশ্চিন্তা বাড়িয়েছে কোটি কোটি ফুটবলপ্রেমীর

সম্প্রতি জাতীয় এক দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে জামাল বলেন, হামজা আমাকে বলেছে যে সে আসবে। ওর চোটও খুব বেশি গুরুতর নয়। আমরা তাকে দলে পাব আশা করি।

এ বছরের জানুয়ারির শেষে চ্যাম্পিয়নশিপে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে চোটে পড়েছিলেন হামজা। ম্যাচ শেষে ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়তেও দেখা গিয়েছিল তখন।

হামজা চোটে পড়ার পর লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কোল জানিয়েছিলেন, চোট অনেক গুরুতর। এমনকি ৬-৮ সপ্তাহের মতো ছিটকে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন কোল। তাতে করে এশিয়ান কাপ বাছাইপর্বে হামজার খেলা নিয়ে দুশ্চিন্তা বেড়ে যায়।

৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। তবে জামালের কথা সত্যি হলে হামজাকে নিয়ে আশ্বস্ত হতেই পারেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০