২০৩০ বিশ্বকাপেও খেলতে চান রোনালদো!


প্রতিনিধি প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২৬, ১:১৪ অপরাহ্ণ
২০৩০ বিশ্বকাপেও খেলতে চান রোনালদো!

লাখোকণ্ঠ ডেস্ক: পর্তুগিজ সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো আবারও জানিয়ে দিলেন, বয়স কেবল একটি সংখ্যা মাত্র। ৪১ বছর বয়সেও আন্তর্জাতিক ফুটবল ছাড়ার কোনো ইঙ্গিত দিচ্ছেন না তিনি, বরং লক্ষ্য আরো বড়। সৌদি আরবের ক্লাব আল নাসরের অধিনায়ক ও স্ট্রাইকার রোনালদো জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের হয়ে খেলার ইচ্ছা এখনো অটুট। শুধু তাই নয়, তিনি ইঙ্গিত দিয়েছেন আরো বড় চমকের। ২০৩০ বিশ্বকাপেও খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি এই তারকা।

রোনালদো স্পষ্ট করেছেন, বয়স বাড়লেও তার ফুটবলের প্রতি ভালোবাসা একটুও কমেনি। নিজের ফিটনেস ও পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী এই কিংবদন্তি মনে করেন, তিনি এখনো সর্বোচ্চ পর্যায়ে খেলার সক্ষমতা রাখেন।রোনালদো জানিয়েছেন, তিনি ২০২৬ বিশ্বকাপে খেলতে চান এবং যদি শারীরিকভাবে ফিট থাকেন ও গোল করা অব্যাহত রাখতে পারেন, তাহলে ২০৩০ বিশ্বকাপেও খেলার চেষ্টা করবেন।

এই বিষয়ে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদো ২০৩০ বিশ্বকাপ খেলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। ইতিমধ্যেই অসংখ্য রেকর্ড নিজের নামে করে নেওয়া রোনালদো যদি সত্যিই ২০৩০ বিশ্বকাপে খেলেন, তবে সেটি হবে ফুটবল ইতিহাসের অন্যতম বিস্ময়কর ঘটনা।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০