আগাম জামিন পেয়ে আমির হামজার মুখে ‘মুচকি হাসি’


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২৬, ১:২৮ অপরাহ্ণ
আগাম জামিন পেয়ে আমির হামজার মুখে ‘মুচকি হাসি’

মানহানির এক মামলায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা।  হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার এই জামিন মঞ্জুর করেন।

এদিন সকালে মানহানি মামলায় আগাম জামিন চেয়ে আবেদনের জন্য সশরীরে হাইকোর্টে উপস্থিত হন আমির হামজা। পরে তাকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন বিচারক।

জামিন পাওয়ার পর আদালত চত্বরে গণমাধ্যমকর্মীরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। কোনো প্রশ্নের উত্তর না দিয়েই দ্রুত আদালত চত্বর ত্যাগ করেন তিনি।

মুহূর্তেই ভাইরাল মুফতি আমির হামজার ফেসবুক পোস্ট

জামিন পাওয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে কেবল মুচকি হাসেন আমির হামজা। এ সময় পাশে থাকা তার আইনজীবী শিশির মনির বলেন, এ বিষয়ে আমরা পরে কথা বলব।

‌‌‌‘কঠিন সিদ্ধান্ত’ নিয়ে ক্ষমা চাইলেন আমির হামজা

প্রসঙ্গত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০