
মোঃ আব্দুস সালাম কমলগঞ্জ থেকে : বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহরের গ্রামের বাড়ী হোটেল এন্ড রেস্টুরেন্টে গত ৬ মার্চ শ্রক্রবার সন্ধ্যায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুস সালাম ,যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব আহমদ এর সঞ্চালনায়, সহ-সভাপতি হোসেন এর সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন,বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার আইন উপদেষ্টা এডভোকেট আব্দুল আহাদ,সম্মানিত উপদেষ্টা সৈয়দ জামাল হোসেন।
সমাপনী বক্তব্যে সভাপতি মোঃ আব্দুস সালাম বলেন,”কে কি বল্লো সেটা বড় নয়, আমরা যাহা কাজ করি সেটা যেন জনগণের কল্যাণে হয়’। দেশ ও জনগণের কল্যাণে সমাজ সেবায় কাজ করে চলেছে বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখা এবং মানবতার কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাবে ইনশাআল্লাহ, এছাড়াও সংগঠনের সবাইকে সতর্ক করে তিনি বলেন, ব্যক্তির অপকর্মের দায়ভার সংগঠন বহন করবে না।
এই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নাজমুল ইসলাম মুকুল, সহ-সভাপতি আব্দুল হামিদ, সহ সভাপতি হোসেন বক্ত,সহ সভাপতি ফজলু মিয়া।
যুগ্ম সাধারণ সম্পাদক,সোয়েব আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক রাজন মিয়া, সদস্য মুজিবুর রহমান প্রমুখ।
আপনার মতামত লিখুন :