
রোববার (৮ মার্চ) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য হিন্দুর পৃথক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
বেঙ্গালুরু সিটি পুলিশ জানিয়েছে, শুক্রবার পরিচালিত এ অভিযানে ২০০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। তাদের দাবি, আটকদের মধ্যে ১২৪ বাংলাদেশি।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা গত কয়েক বছর ধরে বেঙ্গালুরু শহরের কাদুগোডি ও ভার্থুর থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অস্থায়ী ঘরবাড়ি তৈরি করে অবৈধভাবে বসবাস করছিলেন। বিদেশি নাগরিকদের শনাক্ত করতে বেঙ্গালুরু পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিং–এর নির্দেশে কেন্দ্রীয় অপরাধ শাখা (সিসিবি)–এর চারটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আটক ব্যক্তিদের কারও কাছেই ভারতে প্রবেশ ও সেখানে বসবাসের কোনো বৈধ নথি পাওয়া যায়নি।
অবশ্য, বাংলাদেশি হওয়ার কোনও দলিল বা কাগজপত্রও পাওয়া যায়নি তাদের কাছে।
বর্তমানে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ১২৪ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোরসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে বিদেশি আঞ্চলিক নিবন্ধন দপ্তর (এফআরআরও)–এ একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :