মৌলভীবাজারে সাইফুর রহমান সড়ক থেকে ছাত্রলীগ নেতা আটক


লাখোকন্ঠ ডেস্ক প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
মৌলভীবাজারে সাইফুর রহমান সড়ক থেকে ছাত্রলীগ নেতা আটক
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মডেল থানার একটি চৌকস পুলিশ ফোর্স সাইফুর রহমান সড়কে অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে ওই ছাত্রলীগ নেতাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। তবে তার বিরুদ্ধে নির্দিষ্ট কী অভিযোগ রয়েছে বা কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত পরে জানানো হবে।

আর্কাইভ