কুলাউড়ায় নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার


মৌলভীবাজার জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ণ
কুলাউড়ায় নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিখোঁজের একদিন পর রিপন মিয়া (৩৫) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (১০ মার্চ, ২০২৬) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের কটাকোনা বাগেরটেকি মাঠের দক্ষিণ পাশে রেললাইনের বেড়িবাঁধ সংলগ্ন একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিপন মিয়া পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর গ্রামের আনু মিয়ার পুত্র। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন মিয়া গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। আজ সকালে স্থানীয় লোকজন রেললাইনের পাশের ঝোপে একটি খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি উদ্ধার করে। মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কুলাউড়া থানার তদন্ত ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।”
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে।
এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আলীনগর গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১