মিরাজের পারফরম্যান্স নিয়ে যা বললেন মুশতাক


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
মিরাজের পারফরম্যান্স নিয়ে যা বললেন মুশতাক

অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্স নিয়ে যা বললেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।  পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হারলেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মিরাজ। তবে তার বেশ কিছু সিদ্ধান্ত প্রশ্ন উঠেছে।

তিনি বলেন, আমি মনে করি না মিরাজ সেইফ খেলছে, কারণ সে অনেক ভালো বল করছে। গত ম্যাচে অনেক ভালো বল করেছে। ভালো ফর্মে থাকলে আপনি নিজেকে সুরক্ষিত রাখার কথা ভাববেন না।

মিরাজ পেসারদের ওপর বেশি আস্থা রেখেছিলেন বলেও মন্তব্য করেন স্পিন কোচ। তার ভাষ্য, মাজ সাদাকাত যখন ক্রিজে ছিল, তখন বলে গতি ছিল আর সুইং করছিল। অনেক পজিটিভ ক্রিকেট খেলেছে মাজ। মিরাজ হয়ত ভেবেছে আমি একটু পর আসি, তখন পেস বোলারদের ওপর আস্থা রেখেছে। কখনো পরিকল্পনা কাজে আসবে, কখনো আসবে না।

মিরাজের নেতৃত্বে নতুন যুগে বাংলাদেশ, কলম্বোয় প্রথম পরীক্ষায় একাদশ নিয়ে জল্পনা

ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে তিনি বললেন, দক্ষিণ আফ্রিকার কথা মাথায় রেখেই আমরা প্রস্তুতি নিচ্ছি। চ্যালেঞ্জিং হতে পারে, তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলে কিছু ক্ষেত্রে আপনাকে অমন কন্ডিশন তৈরি করেই খেলতে হবে, প্রস্তুত হতে হবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন