ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে ছা.ত্র.লীগের সদস্য আটক


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ ৪০
ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে ছা.ত্র.লীগের সদস্য আটক

ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) নামে ছাত্রলীগের এক সদস্যকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তাঁর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় তাঁকে আটক করা হয়। তাওহীদুল ইসলাম বুখারী টাঙ্গাইল জেলার আদি টাঙ্গাইল গ্রামের মো. আজাদ বুখারীর ছেলে। তিনি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক মাহমুদ জানান, ভারত যাওয়ার উদ্দেশ্যে বহির্গমন ইমিগ্রেশন ডেস্কে উপস্থিত হলে তাঁর তথ্য যাচাই করা হয়। এ সময় সন্দেহ হওয়ায় পিসিপিআর যাচাই করে তাঁর বিরুদ্ধে মামলার তথ্য পাওয়া যায়। পরে তাঁকে আটক করা হয়।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মোহাম্মদ তুহিন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা রয়েছে। তাঁকে আটকের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তাওহীদুলের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। টাঙ্গাইল সদর থানা-পুলিশ এলে তাঁকে তাদের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মামলার বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১