
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জাওয়ান জানিয়েছেন, চলতি বছরে মধ্যপ্রাচ্য অঞ্চলের আরব দেশগুলোতে রমজান মাস ৩০ দিন পূর্ণ করবে। ফলে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ২০ মার্চ (শুক্রবার) সৌদি আরব, আরব আমিরাত, কাতারসহ ওই অঞ্চলের বেশির ভাগ দেশে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি
২৯তম রমজানে চাঁদ দেখার সম্ভাবনার ব্যাপারে ইব্রাহিম আল জারওয়ান বলেন, ‘আগামী বুধবার ২৯তম রমজানে, আরব দেশগুলোর আকাশে কোনো অর্ধচন্দ্র থাকবে না।’
যদি বুধবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) হবে ঈদুল ফিতর। কিন্তু চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২০ মার্চ (শুক্রবার) আরব বিশ্বে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তথ্যসূত্র: দ্য ন্যাশনাল, গালফ নিউজ
আপনার মতামত লিখুন :