সুনামগঞ্জে গঙ্গাস্নানে পূন্যার্থীদের ঢল অতিরিক্ত ভাড়া আদায়!


সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২৬, ৪:৩৫ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে গঙ্গাস্নানে পূন্যার্থীদের ঢল অতিরিক্ত ভাড়া আদায়!

মোঃ মাইনুদ্দীন, সুনামগঞ্জ:সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের যাদুকাটায় মঙ্গলবার স্নানোৎসবে আসা পূন্যার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেছে সিএনজি, লেগুনা ও মোটরসাইকেল চালকরা।

 

কোন কোন স্থানে নৌ-চালকরাও যাত্রীদের কাবু করার চেষ্টা করেছে। যাদুকাটার পাড়ে নৌকা ভিড়াতে স্থানীয় লোকজন চাঁদাবাজির শিকার হয়েছে বলে শোনা গেছে। এছাড়া সরু ও ভাঙাচোরা পথেও ছিল অবর্ণনীয় দুর্ভোগ। ভিড়ের কারণে পথে পথে জ্যামের কষ্টও পেয়েছেন পূর্নার্থীরা।

 

 

তাহিরপুরের রাজারগাঁওয়ের শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম পার্শ্ববর্তী যাদুকাটায় চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশি তিথিতে পূণ্যস্নান করলে গঙ্গা স্নানের সমতূল্য হয় মনে করে বহুকাল আগে থেকেই এই দিনে এখানে লাখো পূণ্যার্থীর ঢল নামে।

প্রশাসন স্নানোৎসব উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ওখানকার যানবাহন ভাড়াও নির্ধারণ করে দেয়। পথের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন হয়। এবার সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতু থেকে ওখানে যেতে মোটর সাইকেল ভাড়া নির্ধারণ হয় জনপ্রতি ২৫০ টাকা এবং দুইজনে ৫০০ টাকা। আব্দুজ জহুর সেতু থেকে লেগুনা ও সিএনজি ১৭০ টাকা। মিয়ারচর নৌকা ঘাট থেকে পণতীর্থ বারুণি মেলা পর্যন্ত নৌকা ভাড়া ৪০ টাকা। একই ভাড়া আসার ক্ষেত্রেও জানিয়ে দেওয়া হয়।

 

পূণ্যার্থীরা জানিয়েছেন, মোটর সাইকেল ভাড়া তিনশ থেকে ৫০০ টাকা, লেগুনা ও সিএনজি চার থেকে পাঁচশ টাকাও নেওয়া হয়েছে এবার। কোন কোন স্থানে পুলিশের উপস্থিতিতেই যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করেছে যানবাহন চালকেরা। এতে ক্ষুব্ধ হয়েছেন পূন্যার্থীরা।

স্নানোৎসব উপলক্ষ্যে যাদুকাটার দুইপাড়ে মেলাও বসেছিল।

মেলা ও স্নানে চার লাখেরও বেশি মানুষের উপস্থিতি ছিল বলে জানিয়েছেন অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটির সভাপতি করুণা সিন্ধু চৌধুরী বাবুল।

 

তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেছেন, বেশি চাপ বা বেশি মানুষ হলে সুয়োগ খুঁজে কিছু খারাপ মানুষ। তবে আমাদের প্রাণপণ চেষ্টায় এরা মানুষকে হয়রানি করতে পারে নি।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১