
মৌলভীবাজার শহরের ওয়াপদা রোড এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
রোববার (২৯ মার্চ) দুপুরে অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও আইনানুগ কার্যক্রম যাচাই করা হয়। এসময় রেজিস্ট্রেশন বিহীন, রুট পারমিট বিহীন, রুট পারমিটে অনুমোদিত আসনসংখ্যার চেয়ে বেশি আসন বসানো, দাঁড়িয়ে যাত্রী পরিবহন, রেজিস্ট্রেশন ও রুট পারমিট না থাকার অভিযোগে বিভিন্ন যানবাহনকে জরিমানার আওতায় আনা হয়।লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
অভিযানকালে “হবিগঞ্জ-সিলেট বিরতীহীন এক্সপ্রেস” নামক বাসকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৭২, ৭৭ ও ১০২ ধারায় ১টি মামলায় ২০,০০০/- টাকা জরিমানা করা হয়। একই সময়ে “হানিফ পরিবহন” বাসকে ৭২, ৭৫, ৭৬ ও ৭৭ ধারায় ১টি মামলায় ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। এভাবে মোট ২টি মামলায় সর্বমোট ৩০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও একটি যাত্রীবাহী মিনিবাসের প্রয়োজনীয় কাগজপত্র সঠিক না থাকায় সেটি ঘটনাস্থল হতে জব্দ করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন জানাচ্ছে।
আপনার মতামত লিখুন :