কুলাউড়ায় পোল্ট্রি ফার্ম থেকে তরুণের মরদেহ উদ্ধার


কুলাউড়া উপজেলা প্রতিনিধি প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
কুলাউড়ায় পোল্ট্রি ফার্ম থেকে তরুণের মরদেহ উদ্ধার
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকার একটি পোল্ট্রি ফার্ম থেকে লুৎফুর রহমান (২১) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।গত ২৯ মার্চ রাত ৮ ঘটিকার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত লুৎফুর রহমান কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের হান্নান মিয়ার ছেলে। তিনি ওই পোল্ট্রি ফার্মে কর্মরত ছিলেন। জানা গেছে, ঘটনার সময় লুৎফুর রহমানের সহকর্মী ফার্মে প্রবেশ করে তার কক্ষের দরজা বন্ধ দেখতে পান।
কোনো সাড়াশব্দ না পেয়ে পরবর্তীতে সেখানে লুৎফুর রহমানের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টির তদন্ত প্রক্রিয়াধীন।