এই ঈদেও থাকছেন পূজা চেরি


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ৩ মে, ২০২৬, ৭:১৫ পূর্বাহ্ণ ৬০
এই ঈদেও থাকছেন পূজা চেরি

এই ঈদেও থাকছেন পূজা চেরি। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন চলচ্চিত্র ‘নাকফুলের কাব্য’।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির মুক্তির ঘোষণা দেওয়া হয়।

দম সিনেমাটা যেন আমাদের জীবনেরই একটি আয়না: পূজা চেরি

জানানো হয়, সিনেমার গল্পে উঠে এসেছে সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করে এক অমর প্রেম ও বিরহের কাহিনি।

আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে ‘নাকফুলের কাব্য’।

সিনেমাটি প্রসঙ্গে গণমাধ্যমে পূজা চেরি বলেন, ‘এই গল্পটি আমার হৃদয়ের খুব কাছের। এখানে প্রেম, কষ্ট আর স্বপ্ন—সবকিছুই খুব বাস্তবভাবে ফুটে উঠেছে। আমি বিশ্বাস করি, দর্শকরা চরিত্রটির সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারবেন এবং সিনেমাটি তাদের মনে দাগ কাটবে।’

বাবাকে নিয়ে মুখ খুললেন পূজা চেরি

আলোক হাসানের পরিচালিত এই সিনেমায় পূজার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। প্রেম, রোমান্টিকতা ও কমেডি ঘরানার এই ছবিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ, আলীরাজসহ অনেকে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১