
সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তিরা কক্সবাজার থেকে বান্দরবানের দিকে যাচ্ছিলেন। চেকপোস্টে তাঁদের চলাফেরা সন্দেহজনক মনে হলে কর্তব্যরত সেনাসদস্যরা থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালান। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র ও পরিচয় যাচাইয়ে অসংগতি পাওয়ায় তাঁদের আটক করা হয়।
বান্দরবানে বন্ধ ফিলিং স্টেশন খুলে নিজেই তেল বিতরণে সাচিং প্রু জেরী
বর্তমানে আটক ব্যক্তিদের পরিচয় শনাক্তকরণ, নাম-ঠিকানা লিপিবদ্ধকরণ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের বান্দরবানে আসার উদ্দেশ্য, সম্ভাব্য গন্তব্য এবং কোনো অবৈধ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
বান্দরবান সেনা জোন জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও অবৈধ চলাচল রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রুটে অবৈধ যাতায়াতের প্রবণতা বেড়েছে। এ পরিস্থিতিতে কঠোর নজরদারি ও নিয়মিত তল্লাশি কার্যক্রম জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।
আপনার মতামত লিখুন :