ফেনী সীমান্তে বিজিবির টহল জোরদার


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ১০ মে, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
ফেনী সীমান্তে বিজিবির টহল জোরদার

ফেনী সীমান্তে পুশইন, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

রোববার সকালে ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজিবি জানায়, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের আশঙ্কা বেড়েছে। এ পরিস্থিতিতে ফেনী সীমান্তের প্রায় ১০২ কিলোমিটার এলাকাজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে।

ফেনীতে ভ.য়া.ব.হ মেঘ বিস্ফোরণে রেকর্ড পরিমাণ বৃষ্টি, বি.প.র্য.স্ত জনজীবন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ২৪ ঘণ্টা টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সব বিওপি ও টহল দলকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজিবি আরও জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে অতিরিক্ত মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ ও সন্দেহভাজন পয়েন্টগুলোতেও নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

ফেনীতে স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বিশেষ করে মাদকদ্রব্য, গবাদিপশু ও ভারতীয় পণ্যসহ বিভিন্ন চোরাচালান সামগ্রী পাচার ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১