
শুক্রবার দুপুরে শহরের নিউমার্কেট চত্বরে সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদ-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
সমাবেশে জাতীয় ইমাম সমিতির সাতক্ষীরা জেলা সভাপতি মাওলানা মো. আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, পৌর সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, হাফেজ কারী সাঈদুর রহমান, মুফতি বাকি বিল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন হুজায়ফী ও সদর উপজেলা ইমাম সমিতির সেক্রেটারি হাফেজ ওয়াহিদুজ্জামানসহ অন্যরা।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন।
বক্তারা বলেন, ভারতে মুসলমানদের ওপর সব ধরনের নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে এ বিষয়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানান তাঁরা।
সাতক্ষীরার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :