লাভজনক ফসল হিসেবে জুড়ীতে জায়গা করে নিচ্ছে হলুদ তরমুজ


প্রতিনিধি প্রকাশের সময় : ১৫ মে, ২০২৬, ৩:৩২ পূর্বাহ্ণ
লাভজনক ফসল হিসেবে জুড়ীতে জায়গা করে নিচ্ছে হলুদ তরমুজ

জালালুর রহমান, মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ডোমাবাড়ী গ্রামের খোরশেদ আলম এক তরুণ উদ্যোক্তা, পেশায় সাংবাদিক ও পরিবেশকর্মী। ২০২২ সালে ছোট পরিসরে পরীক্ষামূলকভাবে হলুদ তরমুজ চাষ শুরু করেন তিনি। প্রথমবার সফল হওয়ার পর থেকে তিনি প্রতিবছর এই ফলের চাষ করছেন।

 

 

তার চাষ করা তরমুজ নিয়ে এলাকায় ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আশপাশের অনেক কৃষি উদ্যোক্তা এখন তার চাষবাস দেখতে আসছেন। স্থানীয়রা জানান, হলুদ রঙ, চমৎকার গন্ধ ও মিষ্টি স্বাদের কারণে ক্রেতাদের কাছে এই তরমুজ জনপ্রিয় হয়ে উঠেছে।

সিলেট অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় গত বছরের নভেম্বরে ৩৩ শতক জমিতে ল্যানফাই জাতের হলুদ তরমুজ চাষ করেন খোরশেদ। তিনি জানান, ফলন ভালো হওয়ায় চলতি মৌসুমে তিনি প্রায় তিন বিঘা জমিতে এই তরমুজ চাষ করেছেন। খোরশেদ জানান, প্রায় তিন লাখ টাকা বিনিয়োগ করেছি। আশা করছি, ৫ থেকে ৬ লাখ টাকার তরমুজ বিক্রি করতে পারব।

 

বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা তরমুজ খেত দেখতে আসছেন। খোরশেদ বলেন, হলুদ তরমুজ শীতকালীন ফসল। বীজ বপন থেকে ফল সংগ্রহ করতে মাত্র তিন মাস সময় লাগে। ফলে মৌসুমি চাষাবাদের জন্য এটি একটি দারুণ বিকল্প হতে পারে। এই অঞ্চলের মাটি ও জলবায়ুও তরমুজ চাষের জন্য বেশ উপযোগী।

জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাহমুদুল আলম খাঁন জানান, ল্যানফাই জাতের তরমুজটি এলাকায় বেশ প্রবল আলোড়ন সৃষ্টি করেছে। কেউ যদি উদ্যোগী হয় তাহলে আমরা তাকে সাহায্য করব।

 

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১