
শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি ছবি প্রকাশ করেন শাকিব খান। যেখানে তাকে এক নতুন স্টাইলিশ লুকে দেখা যায়। চোখে আধুনিক সানগ্লাস, পরনে কারুকাজ করা কালো ব্লেজারে ধরা দেন। মুখে ছিল চওড়া হাসি।
ছবির ক্যাপশনে ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি লেখেন, তোমাদের সবার সাথে এই ধরণের মুহূর্তগুলো ভাগ করে নেয়ার চেয়ে ভালো অনুভূতি আর নেই! শাকিবের এমন পোস্টের পর মন্তব্যের ঘরে শাকিবের প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। নেটিজেনদের একজন লেখেন, ‘দেখে মনে হয় ২৪ বছরের যুবক তরুণ।’ আরেকজন লেখেন, ‘বস পুরাই রকস্টার।’
আরও পড়ুন: শাকিব খানের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী
আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: শাকিবের ‘টাচ’ ইস্যুতে নেটদুনিয়ায় তোলপাড়
এ সিনেমায় একজন পেশাদার সংগীতশিল্পীর ভূমিকায় ধরা দিয়েছেন শাকিব। সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলাকে।
আপনার মতামত লিখুন :