
বৃষ্টিস্নাত সকালেও ঘরমুখো মানুষ নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে এক্সপ্রেসওয়ে ব্যবহার করছেন। দূরপাল্লার বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ঈদুল আজহার দীর্ঘ ছুটিকে সামনে রেখে রোববার রাত থেকেই রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। ফলে এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়লেও আধুনিক সড়ক ব্যবস্থাপনার কারণে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায় নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে পুলিশ ছয়টি টিম নিয়ে কাজ করছে। এর মধ্যে চারটি স্থানে চেকপোস্ট এবং দুটি মোবাইল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
তিনি আরও জানান, পদ্মা সেতুতে দ্রুত টোল আদায়ের জন্য আটটি বুথ চালু রাখা হয়েছে। এছাড়া মোটরসাইকেল চলাচলের সুবিধার্থে অতিরিক্ত দুটি আলাদা লেনও সংযুক্ত করা হয়েছে।
মুন্সীগঞ্জ নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :