
রোববার বিকেলে ফেনী পৌরসভা কার্যালয়ে যোগদান উপলক্ষে তাঁকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন।
সভায় ফেনী আলীয়া মাদ্রাসা প্রাঙ্গণের মিজান ময়দানে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি ও সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ঈদের দিন কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।
এর আগে রোববার সকালে আনুষ্ঠানিকভাবে ফেনী পৌরসভার প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন মোহাম্মদ আল আমিন সরকার।
জানা গেছে, তিনি এর আগে টাঙ্গাইল জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৩৫তম বিসিএস ক্যাডারের এ কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। দায়িত্ব গ্রহণের পর তিনি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
ফেনীর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :