এপ্রিল মাসের বেতন প্রায় শতভাগ কারখানায় পরিশোধ: বিজিএমইএ 


বিকেডি আবির, ঢাকা প্রকাশের সময় : ২৫ মে, ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
এপ্রিল মাসের বেতন প্রায় শতভাগ কারখানায় পরিশোধ: বিজিএমইএ 

দেশের পোশাক খাতে এপ্রিল মাসের বেতন প্রায় শতভাগ কারখানায় পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)

সংগঠনটির সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের মোট ২ হাজার ১৩৪টি চালু কারখানার মধ্যে ২ হাজার ১২৩টি কারখানা এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে, যা মোটের ৯৯ দশমিক ৪৮ শতাংশ।

একই সময়ে ঈদ বোনাস পরিশোধ করেছে ২ হাজার ৫৮টি কারখানা, যা মোট কারখানার ৯৬ দশমিক ৪৯ শতাংশ। এছাড়া মে মাসের অগ্রিম বেতন দিয়েছে ১ হাজার ২৪৩টি কারখানা, অর্থাৎ প্রায় ৫৮ শতাংশ।

ঢাকা অঞ্চলে ১ হাজার ৭৯৪টি কারখানার মধ্যে এপ্রিলের বেতন পরিশোধ হয়েছে প্রায় শতভাগ, বকেয়া রয়েছে মাত্র আটটি কারখানায়। ঈদ বোনাস দিয়েছে ৯৮ শতাংশের বেশি কারখানা। তবে কিছু কারখানায় এখনও বোনাস ও অগ্রিম বেতন পরিশোধ বাকি রয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম অঞ্চলের ৩৪০টি কারখানার মধ্যে এপ্রিলের বেতন পরিশোধ করেছে ৩৩৭টি কারখানা। তবে ঈদ বোনাস ও মে মাসের অগ্রিম বেতন পরিশোধে কিছুটা পিছিয়ে রয়েছে কিছু কারখানা।

বিজিএমইএ জানিয়েছে, শ্রমিকদের সময়মতো বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে তারা নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে।

বিজিএমইএ নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১