নওগাঁর মান্দায় জমি নিয়ে সংঘর্ষে নি.হ.ত ১, গ্রে.প্তা.র ৩


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ৮ জুন, ২০২৬, ১:০১ পূর্বাহ্ণ
নওগাঁর মান্দায় জমি নিয়ে সংঘর্ষে নি.হ.ত ১, গ্রে.প্তা.র ৩

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আবদুল হামিদ শাহ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার ১ নম্বর ভারশো ইউনিয়নের ছুটিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছুটিপুর গ্রামের আবদুল হামিদ শাহ ও তাঁর স্বজনদের সঙ্গে একই গ্রামের অপর পক্ষের দীর্ঘদিনের জমিজমা–সংক্রান্ত বিরোধ রয়েছে। এ বিষয়ে আদালতে একটি দেওয়ানি মামলাও চলমান। বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে রোববার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, সংঘর্ষের সময় আবদুল হামিদ শাহ আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়। এ সময় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে আপেল মাহমুদ ওরফে আল ফারুক (২৯), আবদুল মতিন শাহ (৪০) ও আলেফা বেগম (৪৫)কে গ্রেপ্তার করা হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য উপজেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ঘটনার তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মান্দা থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁর  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০