
নিখোঁজ দুই কিশোর হলো মোগলহাট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪) ও নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬)। তারা আপন দুই ভাই। তাদের বাবা মোহাম্মদ হেলাল উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে শাওন, সাব্বির ও তাদের এক বন্ধু ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর স্রোতে তারা বিপদে পড়ে। তাদের বন্ধু সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাওন ও সাব্বির স্রোতের টানে নিখোঁজ হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন নদীতে নেমে তাদের খোঁজার চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুই ভাইয়ের কোনো সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছেন।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।
লালমনিরহাটের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :