সিসি ক্যামেরার নজরদারিতে চলত মা.দ.ক ব্যবসা, গ্রে.প্তা.র ১


বাহাদুর আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশের সময় : ৮ জুন, ২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
সিসি ক্যামেরার নজরদারিতে চলত মা.দ.ক ব্যবসা, গ্রে.প্তা.র ১

ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বাড়িতে সিসি ক্যামেরার মাধ্যমে পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা, নগদ টাকা ও নজরদারি সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শনিবার রাতে শহরের মধ্যপাড়া এলাকার জুবলী রোডে অভিযান চালিয়ে শিপা বেগম (৩৯) নামে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর স্বামী জিয়ামিন (৪২) পালিয়ে যান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত নয়টার দিকে সদর মডেল থানার একটি দল জুবলী রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। তল্লাশির সময় সেখান থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির অভিযোগে ২১ হাজার ৫২০ টাকা, একটি সিসি ক্যামেরার ভিডিও রেকর্ডার এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, বাড়িটির বাইরে একাধিক সিসি ক্যামেরা স্থাপন করা ছিল। অভিযোগ রয়েছে, এসব ক্যামেরার মাধ্যমে বাইরের পরিস্থিতি পর্যবেক্ষণ করে পুলিশের উপস্থিতির তথ্য আগেভাগে জানার চেষ্টা করা হতো।

তিনি আরও বলেন, গ্রেপ্তার শিপা বেগম ও তাঁর স্বামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক জিয়ামিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রোববার সকালে শিপা বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০