১০ হাজার কোটি টাকার তহবিল সহায়তা চাইল ইসলামী ব্যাংক


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৯ জুন, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
১০ হাজার কোটি টাকার তহবিল সহায়তা চাইল ইসলামী ব্যাংক

সিআরআর (ক্যাশ রিজার্ভ রেশিও) বা নগদ সংরক্ষণ হার কমে যাওয়ায় বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তহবিল সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। ব্যাংকটিতে নতুন চেয়ারম্যানের নিয়োগ ঘিরে গত কয়েক দিনে ব্যাংকটি থেকে প্রায় ৪ হাজার ২৪০ কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা।

মঙ্গলবার ইসলামী ব্যাংকের Islami Bank এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‌‘খুরশীদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার আগে ব্যাংকটির সিআরআর বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত চাহিদার তুলনায় বেশি ছিল। তবে গত এক সপ্তাহে গ্রাহকদের আতঙ্কজনিত অর্থ উত্তোলনের কারণে সিআরআর নেগেটিভে চলে গেছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের রিকোয়ারমেন্ট (চাহিদা) রয়েছে প্রায় সাত হাজার কোটি টাকার। আমরা এর চেয়েও বেশি রাখতে সক্ষম ছিলাম। কিন্তু বর্তমান সংকটের কারণে তা কমে ২,৬০০ কোটি টাকায় নেমে এসেছে। তবে বাংলাদেশ ব্যাংকে Bangladesh Bank থাকা আমাদের কারেন্ট অ্যাকাউন্ট এখনও পজিটিভ রয়েছে।’

তিনি জানান, সিআরআর ঘাটতিতে চলে যাওয়ায় ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তহবিল সহায়তা চাওয়া হয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০