
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন চরকিবাড়ী এলাকার মো. রনি ও মো. আজহারুল। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ত্রিশাল থানার একটি দল চরকিবাড়ি এলাকায় অভিযান চালায়। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে, দুজনকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেছেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন যে, ত্রিশালকে মাদকমুক্ত রাখতে নিয়মিত পুলিশি অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের প্রতি কোনো প্রকার নমনীয়তা দেখানো হবে না।
স্থানীয় সচেতন ব্যক্তিরা মাদকবিরোধী অভিযানের প্রশংসা করেছেন এবং মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন।
ময়মনসিংহের আরও খবর পড়তে এখানে ক্লিক করুন ।
আপনার মতামত লিখুন :