তিস্তা নদীতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত ম.র.দে.হ


মো. আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ২৫ জুন, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ ৪০
তিস্তা নদীতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত ম.র.দে.হ

লালমনিরহাট সদর উপজেলার চরগোকুন্ডা-কাউনিয়া সীমান্তবর্তী এলাকায় তিস্তা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে স্থানীয় বাসিন্দারা তিস্তা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ময়নাতদন্তের জন্য মরদেহটি লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মরদেহটির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে লালমনিরহাট সদর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

লালমনিরহাটের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০