নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে মেডিকেল টেকনোলজিস্টদের মতবিনিময়


আব্দুল আহাদ, নন্দীগ্রাম (বগুড়া) প্রকাশের সময় : ২৭ জুন, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ ৬৫
নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে মেডিকেল টেকনোলজিস্টদের মতবিনিময়

বগুড়ার নন্দীগ্রামে সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অধিকার পরিষদ (বিএমটিওপি) নন্দীগ্রাম উপজেলা শাখার নেতারা।

বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ডা. ইকবাল মাহমুদ লিটনের ব্যক্তিগত চেম্বারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিএমটিওপির নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি পুলক কুমার সরকার, সাধারণ সম্পাদক অসীম চক্রবর্তী, দপ্তর সম্পাদক সজল কুমার রায়, অর্থ সম্পাদক সালমা খাতুন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কানিজ ফাতেমাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নেতারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পাওয়ায় ডা. ইকবাল মাহমুদ লিটনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের উন্নত সেবা নিশ্চিতকরণ, মেডিকেল টেকনোলজিস্টদের পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান বিভিন্ন বিষয় এবং স্বাস্থ্যখাতে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, উপজেলা স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে সরকারি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় নন্দীগ্রামের মানুষ আরও কার্যকর চিকিৎসাসেবা পাবেন।

বগুড়ার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০