২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে কে কার মুখোমুখি


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৮ জুন, ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ ৩৯
২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে কে কার মুখোমুখি

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ। ৪৮ দলের প্রথম বিশ্বকাপে ১২টি গ্রুপের লড়াই শেষে নির্ধারিত হয়েছে শেষ বত্রিশের সব ম্যাচ। এবার শুরু হচ্ছে নকআউটের উত্তেজনা, যেখানে হারলেই বিদায় আর জিতলেই পরের ধাপে জায়গা।

এবারের বিশ্বকাপে দল বেড়েছে ১৬টি। ফলে আগের আসরগুলোর মতো শেষ ষোলো নয়, নকআউট শুরু হচ্ছে শেষ বত্রিশ দিয়ে। ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের সঙ্গে সেরা আটটি তৃতীয় হওয়া দল জায়গা করে নিয়েছে এই পর্বে।

গ্রুপ পর্বে শতভাগ সাফল্য পেয়েছে মাত্র তিনটি দল। তারা হলো— মেক্সিকো, আর্জেন্টিনা ও ফ্রান্স। তিন দলই নিজেদের তিনটি ম্যাচ জিতে নকআউটে উঠেছে।

তিন স্বাগতিকের মধ্যে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। কানাডা রানার্সআপ হিসেবে শেষ বত্রিশে উঠেছে। নকআউটের প্রথম দিনই মাঠে নামবে কানাডা। ‘এ’ গ্রুপের রানার্সআপ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লস অ্যাঞ্জেলসে খেলবে তারা।

‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে এবারের চমক কেপ ভার্দে। অন্যদিকে ‘আই’ গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স মুখোমুখি হবে সুইডেনের। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল খেলবে জাপানের বিপক্ষে। ইংল্যান্ডের প্রতিপক্ষ ডিআর কঙ্গো।

নকআউট পর্বের সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর মধ্যে রয়েছে ইউরোপের দুই শক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়া। একইভাবে নেদারল্যান্ডস ও মরক্কোর ম্যাচও বাড়তি আগ্রহ তৈরি করেছে। এছাড়া স্পেন-অস্ট্রিয়া, জার্মানি-প্যারাগুয়ে, বেলজিয়াম-সেনেগাল ও সুইজারল্যান্ড-আলজেরিয়ার ম্যাচগুলোও জমজমাট হওয়ার আভাস দিচ্ছে।

গ্রুপ চ্যাম্পিয়ন :

মেক্সিকো, সুইজারল্যান্ড, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইংল্যান্ড।

গ্রুপ রানার্সআপ :

দক্ষিণ আফ্রিকা, কানাডা, মরক্কো, অস্ট্রেলিয়া, আইভরি কোস্ট, জাপান, মিসর, কেপ ভার্দে, নরওয়ে, অস্ট্রিয়া, পর্তুগাল ও ক্রোয়েশিয়া।

সেরা আটটি তৃতীয় দল :

ডিআর কঙ্গো, সুইডেন, ঘানা, ইকুয়েডর, বসনিয়া হার্জেগোভিনা, প্যারাগুয়ে, সেনেগাল ও আলজেরিয়া।

এক নজরে শেষ বত্রিশের সূচি

২৮ জুন — দক্ষিণ আফ্রিকা-কানাডা — রাত ১টা — লস অ্যাঞ্জেলেস

২৯ জুন — ব্রাজিল-জাপান — রাত ১১টা — হিউস্টন

২৯ জুন — জার্মানি-প্যারাগুয়ে — রাত ২টা ৩০ — বোস্টন

৩০ জুন — নেদারল্যান্ডস-মরক্কো — সকাল ৭টা — গুয়াদালাহারা

৩০ জুন — আইভরি কোস্ট-নরওয়ে — রাত ১১টা — ডালাস

৩০ জুন — ফ্রান্স-সুইডেন — রাত ৩টা — নিউ জার্সি

১ জুলাই — মেক্সিকো-ইকুয়েডর — সকাল ৭টা — মেক্সিকো সিটি

১ জুলাই — ইংল্যান্ড-ডিআর কঙ্গো — রাত ১০টা — আটলান্টা

১ জুলাই — বেলজিয়াম-সেনেগাল — রাত ২টা — সিয়াটল

২ জুলাই — যুক্তরাষ্ট্র-বসনিয়া — সকাল ৬টা — সান ফ্রান্সিসকো

২ জুলাই — স্পেন-অস্ট্রিয়া — রাত ১টা — লস অ্যাঞ্জেলেস

৩ জুলাই — পর্তুগাল-ক্রোয়েশিয়া — ভোর ৫টা — টরন্টো

৩ জুলাই — সুইজারল্যান্ড-আলজেরিয়া — সকাল ৯টা — ভ্যাঙ্কুভার

৩ জুলাই — অস্ট্রেলিয়া-মিসর — রাত ১২টা — ডালাস

৪ জুলাই — আর্জেন্টিনা-কেপ ভার্দে — ভোর ৪টা — মিয়ামি

৪ জুলাই — কলম্বিয়া-ঘানা — সকাল ৭টা ৩০ — কানসাস সিটি

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০