অবসরের পরও আর্জেন্টিনার স্কোয়াডে লিওনেল মেসি


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ ১৭
অবসরের পরও আর্জেন্টিনার স্কোয়াডে লিওনেল মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও আর্জেন্টিনার স্কোয়াডে রাখা হয়েছে লিওনেল মেসিকে। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে আনুষ্ঠানিক বিদায় নেবেন আর্জেন্টাইন মহাতারকা।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, লিওনেল স্কালোনির সঙ্গে আলোচনার পর মেসিকে সম্মানজনক বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

মেসি গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচটিই জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ হওয়ার কথা ছিল। তবে এএফএর উদ্যোগে বিদায়ী ম্যাচে আরও একবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামার সুযোগ পাচ্ছেন তিনি।

এএফএ জানিয়েছে, ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্যদেরও পরিবারসহ এই বিদায়ী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। মেসির সঙ্গে রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসোও বেনিনের বিপক্ষে ম্যাচে থাকবেন।

ফিফার তথ্য অনুযায়ী, আর্জেন্টিনার হয়ে মেসি এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন। বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে জাতীয় দলের হয়ে তার ২০৮তম ও শেষ ম্যাচ।

আর্জেন্টিনার তিন প্রীতি ম্যাচ

আসন্ন ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা তিনটি ম্যাচ খেলবে—

৩০ সেপ্টেম্বর: বলিভিয়ার বিপক্ষে, কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে
৩ অক্টোবর: বুরকিনা ফাসোর বিপক্ষে, বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে
৬ অক্টোবর: বেনিনের বিপক্ষে, মনুমেন্টাল স্টেডিয়ামে

মেসি কেবল ৬ অক্টোবরের বেনিন ম্যাচেই অংশ নেবেন।

আর্জেন্টিনার ঘোষিত স্কোয়াড

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেস, হুয়ান মুসো, হেরোনিমো রুলি।

ডিফেন্ডার: আগুস্তিন গিয়াই, লিওনার্দো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, হুয়ান ফয়েথ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা।

মিডফিল্ডার: এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ভ্যালেন্তিন বারকো, জিওভানি লো সেলসো, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, নিকো পাজ, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, মাতিয়াস সুলে, জুলিয়ানো সিমেওনে, নিকোলাস গনজালেস, জিয়ানলুকা প্রিস্তিয়ান্নি।

ফরোয়ার্ড: হোসে ম্যানুয়েল লোপেজ, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেস, লিওনেল মেসি।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০