চুয়াডাঙ্গায় দুই মা.দ.ক.সে.বী.র ৬ মাসের কারাদণ্ড


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ ২২০
চুয়াডাঙ্গায় দুই মা.দ.ক.সে.বী.র ৬ মাসের কারাদণ্ড

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে আটক দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেলে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনূর আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামানের নেতৃত্বে একটি দল আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়া ও কালিদাসপুর দক্ষিণপাড়ায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে মিয়াপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে শাকিল হোসেন (২১) এবং কালিদাসপুর দক্ষিণপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে বাদল রশিদকে (৩৪) মাদক সেবনের সময় আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনূর আক্তার ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দুইজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

চুয়াডাঙ্গার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০