প্রকাশিত সংবাদের প্রতিবাদ 


প্রতিনিধি প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ ১৬৭
প্রকাশিত সংবাদের প্রতিবাদ 

দৈনিক রুপালি বাংলাদেশ পত্রিকায় প্রিন্ট ভার্সন ও এশিয়া পোষ্ট ডিজিটালে পৃথক দু’টি শিরোনামে গত ২০ জুলাই প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সদ্য আদেশপ্রাপ্ত টাঙ্গাইল জেলার নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন।

প্রকাশিত সংবাদটি বানোয়াট , উদ্দেশ্যে প্রণোদিত , মনগড়া ও ভিত্তিহীন বলে দাবি করে প্রতিবাদ পত্রে তিনি বলেন, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য কতিপয় ব্যক্তির পরোচনায় উদ্দেশ্য মূলকভাবে এই সংবাদ প্রকাশ করা হয়েছে।

এতে আমার , অধিদপ্তরের এবং বর্তমান সরকারের সুনাম দারুণ ভাবে ক্ষুন্ন হয়েছে। প্রতিবাদ লিপিতে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশক্রমে টাঙ্গাইল জেলার নির্বাহী প্রকৌশলী হিসেবে সম্প্রতি আদেশপ্রাপ্ত হয়েছি। এমনকি নারী কর্মকর্তা হিসেবে আমি এটা পাওয়ার অধিকার রাখি। আমার চাকরি চলাকালীন সময়ে জামালপুর , শেরপুর জেলার নির্বাহী প্রকৌশলী দপ্তরে এমনকি টাঙ্গাইল জেলায় সিনিয়র সহকারী প্রকৌশলী হিসেবে কর্তৃপক্ষের সন্তুষ্টির সহিত আমার উপর অর্পিত দায়িত্বসততা ও নিষ্ঠার সহিত পালন করে আসছি। উল্লেখ্য যে, আমি জন্মসূত্রে টাঙ্গাইল জেলার নাগরিক। টাঙ্গাইল জেলার মাটি ও মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক রয়েছে। এমনকি টাঙ্গাইলের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন সম্পর্কে আমার অভিজ্ঞতা ও ব্যাপক ধারণা রয়েছে। আমি সম্প্রতি টাঙ্গাইল জেলার নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি এবং এ জেলায় কাজ করার আদেশপ্রাপ্ত হওয়ার পর সাবেক একজন নির্বাহী প্রকৌশলী আমার, অধিদপ্তরের এবং বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং নিজ স্বার্থ হাসিল করার জন্য আমার উপর ক্ষিপ্ত হইয়া ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে প্রচার করিয়েছেন যা সম্পূর্ণরূপে বানোয়াট। উল্লেখ্য যে সাবেক নির্বাহী প্রকৌশলীর সাথে আমি ১২/০৭/২০২৬ ইং তারিখ পর্যন্ত প্রায় ১৪ মাস কাল দায়িত্ব পালন করি। এ সময় কালে, আমার কোনো প্রকার ভুল ত্রুটি তিনি প্রমাণ করতে পারেননি বা আমার অধিদপ্তর কে অবগত করেননি। গত ১৬/০৭/২০২৬ তারিখ টাঙ্গাইলে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব প্রাপ্ত হই। এবং একই দিন সাবেক নির্বাহী প্রকৌশলী জনাব কামরুজ্জামান কে এল জি ইডির সদর দপ্তরে যোগদানের আাদেশ প্রদান করেন। এমনকি সংবাদে উল্লেখ করা হয়েছে আমার স্বামী ঠিকাদারী কাজের সাথে জড়িত যার কোন সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণাদি নেই। সরকারি ক্রয়কার্য সম্পন্ন করতে দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য হিসেবে আমি সঠিক ভাবে কাজ করেছি এবং টেন্ডারএর ক্ষেত্রে মূল্যায়ন কমিটির চেয়ারম্যান নির্বাহী প্রকৌশলী এর কাছ থেকে সাক্ষর ও সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হয় | এ বিষয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সঠিক নয় ও সম্পূর্ণ মিথ্যা ।এছাড়াও আমার ব্যক্তিগত কাজের জন্য সরকারি গাড়ি ব্যবহার এর বিষয়টি মিথ্য ও ভিত্তিহীন ।বিগত দিনে টাঙ্গাইল জেলার কোন ঠিকাদার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার উপর অসন্তোষ প্রকাশ করেননি। সাবেক নির্বাহী প্রকৌশলী আরো উল্লেখ করেন, আমি রাজনৈতিক প্রভাব খাটিয়েছি তাহা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত।আমার বিরুদ্ধে যে সকল অপপ্রচার করা হয়েছে একজন সিনিয়র নির্বাহী প্রকৌশলীর নিকট হতে এরকম মিথ্যা তথ্য মোটেই কাম্য নয়। আমার বিরুদ্ধে কোনো অনিয়ম থাকলে তিনি আমাকে কৈফিয়ত তলব করে উর্ধতন কর্মকর্তাদের অফিসিয়ালি অবগত করতে পারতেন। সেই রকম কোন অভিযোগ আমার বিরুদ্ধে না থাকায় ,উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ,বানোয়াট ও মনগড়া সংবাদ স্যোশাল মিডিয়া সহ বিভিন্ন ব্যাক্তির নিকট অপপ্রচার করেছেন ।

আমি এই সংবাদ গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি।

জাহানারা পারভীন

সদ্য আদেশপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এলজিইডি, টাঙ্গাইল জেলা।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১