মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করল নরসিংদী সদর উপজেলা প্রশাসন


এম আর মাইনউদ্দীন, নরসিংদী প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২৬, ৬:৩৯ পূর্বাহ্ণ ৬৬
মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করল নরসিংদী সদর উপজেলা প্রশাসন

নরসিংদীর মেঘনা নদীতে মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি এবং নদী–জলাশয়ে মাছের প্রাচুর্য ফিরিয়ে আনতে রুই, কাতল ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং নজরপুর ইউনিয়নের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

আয়োজকেরা জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং নদী–জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের প্রাকৃতিক বিস্তার নিশ্চিত করার লক্ষ্যে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।

তাঁরা জানান, এ ধরনের উদ্যোগ দেশীয় মাছের বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণে যেমন ভূমিকা রাখবে, তেমনি ভবিষ্যতে স্থানীয় জেলেদের জীবিকা ও নদীকেন্দ্রিক জীববৈচিত্র্য রক্ষায়ও ইতিবাচক প্রভাব ফেলবে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ