
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া আগামী ১৩ আগস্ট নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়েছে।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড-সংক্রান্ত নিয়োগে নিয়মনীতি অনুসরণ না করে অনিয়ম ও স্বজনপ্রীতি করা হয়েছে। এতে যোগ্য প্রার্থীদের অধিকার ক্ষুণ্ন হয়েছে বলেও তারা দাবি করেন।
সাঁথিয়া উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক হারুনর রশিদ মজনু অভিযোগ করে বলেন, ইউএনও মোছা. রিজু তামান্না বিএনপির নেতাকর্মীদের উপজেলা প্রশাসনের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছেন। তিনি ইউএনওর প্রত্যাহার দাবি করেন।
আন্দোলনকারীরা বলেন, নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা করে বিতর্কিত নিয়োগ বাতিল না করা হলে ১৩ আগস্টের মানববন্ধনের পর আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রিজু তামান্নার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
কর্মসূচিতে সাঁথিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :