চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আ.ত্ম.হ.ত্যা


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ ২৫
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আ.ত্ম.হ.ত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এসএসসি পরীক্ষায় ফেল করায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নুপুর কর্মকার (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম গ্রামে এ ঘটনা ঘটে। নুপুর ওই এলাকার খোকা কর্মকারের মেয়ে। সে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, নুপুর পড়াশোনায় ভালো ছিল। তবে এবারের এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর ফলাফল দেখে সে মানসিকভাবে ভেঙে পড়ে। গত দুই দিন ধরে সে ঘর থেকে বের হচ্ছিল না। পরিবারের সদস্যরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন।

বুধবার বিকেলে দীর্ঘ সময় ডাকাডাকি করেও নুপুরের সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১